স্থানীয় সংবাদ

দেয়ালে পিঠ ঠেকে গেছে কর্মবিরতি এবং রাজপথের কঠোর আন্দোলন সংগ্রাম ছাড়া আমারা কোন পথ দেখছি না

# প্রশাসনিক শূণ্যতা পূরণ, বেতন-ভাতাসহ ভিসি
নিয়োগের দাবীতে কুয়েটে মানববন্ধনে বক্তারা #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দীর্ঘদিন ধরে চলে আসা চলমান প্রশাসনিক শূণ্যতা দ্রুত পূরণ পূর্বক বেতন ভাতাদী পরিশোধ, দ্রুত কুয়েট থেকে ভিসি নিয়োাগসহ বিদ্যমান সকল অচলাবস্থা নিরসনে দাবিতে কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । গতকাল ৯ জুলাই বুধবার সকাল ১১টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেছেন‘‘ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, পেটে দিলে পিঠে সহ। দেশের জুট মিল গুলোর মতো দুর্ভিক্ষ চলছে কুয়েটে। দোকানদার বাকি দিচ্ছেনা, কর্মচারীদের অনেকের বাসায় রান্না বন্ধ হয়েগেছে। অবিলম্বে বেতন ভাতা পরিশোধ করে বিশ^বিদ্যালয়ের চলমান দুর্ভিক্ষ নিরস করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষা কার্যক্রম চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশিন (ইউজিসি)সহ সকলকে এগিয়ে আসার আবাহবান জানান। নেতৃবৃন্দ বলেন, এই বিশ^বিদ্যালয়ের অচালবস্থা দেশ ছাড়িয়ে বিশে^ আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাড়িয়েছে। অবিলম্বে এই বিশ^বিদ্যালয় থেকে একজন কুয়েট বান্ধব ভিসি নিয়োগ দিয়ে চলমান অচালবস্থা নিরসনে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান। মানববন্ধন থেকে সমিতির নেতৃবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে চলমান সমস্যার সমাধান না হলে কর্মবিরতিসহ রাজপথের আন্দোলন কর্মসুচি ঘোষণার হুমকি প্রদান করেন। সমিতির সভাপতি শেখ এরশাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব। মানববন্ধনে কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ ইমদাদ মোড়ল, সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খান, সহ-সভাপতি আসাদ মোড়ল,সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক স¤্রাট কাজী, সমিতর সাবেক নেতা মোঃ জালাল মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button