স্থানীয় সংবাদ

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ২১ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২১ হাজার টাকা জরিমানা

# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিস্টদের #

স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় বুধবার (৯ জুলাই) ভোক্তা অধিকারের ১০ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন সংশ্লিস্টরা।

সংশ্লিষ্ট সূত্রে গেছে, খুলনা বিভাগীয কার্যালয়ের সহকারী পরিচালক (সংযুক্ত) প্রনব কুমার প্রামাণিক নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কাজী মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে সেফ সুইটসকে ১ হাজার টাকা, মাতৃ মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা ও তাইয়্যব সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রায় এন্টার প্রাইজকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা ও মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ১ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর ফুলতলা উপজেলার চৌদ্দ মাইল ও ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে নিউ মোল্লা ফুডকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স তাজ ট্রেডার্সকে ১ হাজার টাকা ও মেসার্স ফুলতলা কৃষি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বামনপুর ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহাগ স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার আইলচারা বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে মেসার্স বিশ্বাস এন্টার প্রাইজকে ৭ হাজার টাকা এবং মেসার্স আফিফা এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার বেতবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স অধিকারী রাইচ মিলকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ইমরান হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা হাজার জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও পলাশপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মেসার্স মেহেদি স্টোরকে ৩ হাজার টাকা ও মেসার্স খুলনা রোড ফার্মেসিকে ১ হাজার জরিমানা আরোপ করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুন্ডু স্টোরকে ১ হাজার টাকা, হাশেম আলীকে ১ হাজার টাকা ও উত্তম কুন্ডুকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপা উপজেলার ভাটই বাজার ও গাড়াগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই বেকারিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ২৫ জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিস্টরা। অভিযানে ২১ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার আশ^াস সংশ্লিস্টদের।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button