স্থানীয় সংবাদ

খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২টি মামলা দায়ের

# ১৭ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ #

স্টাফ রিপোর্টার খুলনা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী ও বন ও পরিবেশ বিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের মামলা দু’টি দায়ের করা হয়। পলাতক সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অন্যদিকে সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দু’টি দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেসিসির অপসারিত মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। যা অবৈধ সম্পদ হিসাবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে অভিযোগ তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ৫ কোটি ৬১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button