বুধহাটায় রেকর্ডীয় ও ভোগদখলীয় জমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় রেকর্ডীয় ও ভোগদখলীয় জমি নিয়ে বিক্রেতাপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা গ্রামের মৃত মেছের গাইনের ছেলে আলিম উদ্দীন গাইন জানান, তিনি ও তার স্ত্রী সুফিয়া খাতুন ১৯৯৮ সালে শাহাজদ্দীনের স্ত্রী আকলিমা খাতুনের কাছ থেকে বুধহাটা মৌজায় সাবেক ৯৫ ও হাল ৩৯৩ খতিয়ানে ৭৬০ দাগে ২৪ শতক জমির মধ্যে ১৩ শতক জমি ক্রয় করেন। সেই থেকে তিনি জমিতে ভোগ দখল করে আসছেন। জমি তার নামে প্রিন্ট পর্চা হয়েছে। নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করে আসছেন। সবশেষ ২০২৪-২৫ বছরের চেক দাখিলা কেটেছেন। জমিতে তিনি ধান ও মাছ চাষ করতেন। পরে পানি ফল চাষ করছেন। বর্তমানে পানি ফল চাষ করেছেন। কোবালা দলিলের দ্বাতা আকলিমা ও তার স্বামী আমাদেরকে দখলচ্যুত করতে নানা ভাবে ষড়যন্ত্র করে আসছে। প্রায় ৩ মাস পূর্বে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে তারা অভিযোগ করলে পুলিশ কাগজপত্র দেখে কাগজ মোতাবেক দখলের কথা ও আইন শৃংখলা বজায় রাখতে বলেছিলেন। এরপর তারা সিনিঃ জেলা ও দায়রা জজ আদালতে পি-২১২/২৫ মামলা করে। বাধ্য হয়ে আলিম উদ্দীন ২৩১/২৫ নং রিভিশন মামলা করলে মামলা চলমান রয়েছে। আইনত জমি না পাওয়ায় শাহাজদ্দীন নানা ভাবে ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ এনে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। তিনি থানা পুলিশ, আইন আদালত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


