স্থানীয় সংবাদ
যশোর বোর্ডে এইচএসসি গতকালকের ৪টি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ৭১৪জন

যশোর ব্যুরো ঃ চলতি বছরে এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে গতকাল মঙ্গলবার ১৫ জুলাই সকালে ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র (১২৫) বিষয়ে এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র (২১৮),আরবি ১ম পত্র (১৩৩) ও পালি ১ম পত্র (১৩৯) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার সকালে ভূগোল ১ম পত্রে ২৮৯০১জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ২৮১৯৩জন অনুপস্থিত হন ৭০৮জন। বিকালে উচ্চাঙ্গ সংগীত ১ম পত্র,আরবি ১ম পত্র ও পালি ১ম পত্র পরীক্ষায় ১১৭জনজ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করেন ১১১জন,অনুপস্থিত হন ৬জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।#



