স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ইলেক্ট্রীক মেশিনে গরুর ঘাস কাটার সময় মোঃ হাবিবুর রহমান (৩৫) নামের একজন শ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মূলঘরের সৈয়দ মহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডাঃ শিমুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হাবিবুর রহমান খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাতিয়া বাড়িয়া গ্রামের মোকসুদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাট সৈয়দ মহল্লার শেখ কামরুল ইসলাম জুয়েলের গরুর ফার্মে কাজ করে আসছেন। পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ফার্মে মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডা. শিমুল জানান, হাবিবুর রহমান কে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এমন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button