স্থানীয় সংবাদ

জেলা প্রশাসকের নাম ব্যবহার করে ভয়ভীতির অভিযোগ

# ডিসি অফিসের কর্মচারীর হুমকি #

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়কের হুমকি ও বাড়ি দখলের হুমকির অভিযোগ করে লিখিত অভিযোগ করেছেন লাকি আক্তার নামের এক ভুক্তভোগি। খুলনা রূপসা যুগিহাটি শোলপুর গ্রামের লাকি আক্তার অভিযোগে জানান, গত ০৬ জুলাই রাত সাড়ে ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক সিরাজ জমাদ্দার, সুবাহান জমাদ্দার ও তাদের ভাই মুরাদ জমাদ্দার-সহ অজ্ঞাত আরও চারজন ব্যক্তি আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করেন। তারা আমার স্বামী ও আমাকে উচ্চস্বরে বলেন যে, এই জায়গা আমাদের, তোমরা আমাদের জমিতে বাড়ি করেছো। আগামী ১০ দিনের মধ্যে বাড়ি না ছাড়লে ডিসি স্যারকে দিয়ে তোদেরকে উচ্ছেদ করবো এবং জোর করে বাড়ি দখল করে নেব। আমরা তাদেরকে বলি যে. এই জমি আমার দাদার নামে সিএস রেকর্ডভুক্ত এবং আমরা দীর্ঘদিন ধরে এই জায়গায় বৈধভাবে বসবাস করে আসছি। এই কথা বলার পর তারা আরো উত্তেজিত হয়ে আমাদের হুমকি প্রদান করে এবং ডিসি স্যারের নাম উল্লেখ করে ভয় দেখায়। একজন সরকারি কর্মচারীর এমন অনৈতিক ও ভয়ভীতিমূলক আচরণ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তার নাম ব্যবহার করে জবরদস্তি করার প্রচেষ্টা একদিকে যেমন আমাদের পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, তেমনি তা জেলা প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি, একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা ও ন্যায়ের অধিকার আছে, যা আপনি নিশ্চিত করবেন। এই ঘটনার যথাযথ তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button