স্থানীয় সংবাদ
ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ গত ১৭ জুলাই ২০২৫ তারিখ রাতে কেডিএ আউটার বাইপাস রোড থেকে মাদক কারবারি শুকুর আলী মৃধা@খোকন (৫৪), পিতা-মৃত: আব্দুল মান্নান মৃধা, সাং-শাহবাড়ির মোড় গোবরচাকা মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



