যশোর খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠানে গভীর রাতে চোর চক্রের হানা

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : জনস্বাস্থ্য ইনস্টিটিউট,মহাখালী ঢাকার এর নিয়ন্ত্রণাধীন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠানে গভীর রাতে চোর চক্র হানা দিয়েছে। সংঘবদ্ধ চোরেরা প্রতিষ্ঠানের ১লাখ টাকা মূল্যের গুদামঘরে চালু অবস্থায় থাকা ৪টি ডিহিউমিডিফায়ার (রুমের আদ্রতা শোষন করার যন্ত্র) বিনষ্ট করে ফেলেছে। এসময় বৈদ্যুতিক তারসহ ১৫ হাজার টাকার মালামাল নিয়েছে। ঘটনার ব্যাপারে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি গত ১১ জুলাই দিবাগত গভীর রাতে। খোঁজ নিয়ে জানাগেছে, গত ১১ জুলাই শুক্রবার দিবাগত গভীর রাত ১২ টার পর অর্থাৎ ১২ জুলাই শনিবার রাতে প্রতিষ্ঠানের গাড়ী গ্যারেজের মরিচা ধরা ক্লবসিবল গেটের পাতি বাঁকা করে ফাকাস্থান তৈরী করে গ্যারেজের ভিতর সংঘবদ্ধ চোরেরা প্রবেশ করে। এরপর গ্যারেজের দক্ষিণ দেওয়ালের জানালার কাঠের পাল্লা খুলে গ্রীল ভেঙ্গে মিক্সিং রুমে ঢুবে পড়ে এরপর মিক্সিং রুমের দক্ষিন দিকের দরজা খুলে বারান্দায় প্রবেশ করে প্রতিষ্ঠানের থ্রিফেজ জেনারেটরের ব্যাটারী কানেকশন তারসহ থ্রিফেজ কানেকশনের তার কেটে নিয়ে যায়। এছাড়াও জেনারেটরের ক্ষুদ্রক্ষুদ্র আভ্যন্তরিন তার গুলিও ছিন্ন ছিন্ন করে এবং চেঞ্জ ওভার হতে মেইন স্লুইচ পর্যন্ত তার কেটে ফেললে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ লাইন বন্ধ হলে প্রতিষ্ঠানে নৈশ্য প্রহরীর দায়িত্বে নিয়োজিত মোঃ সিরাজুল ইসলাম ছাদে এসে ঘোরাফেরা করে এবং ভোরে প্রতিষ্ঠানের হিসাব সহকারী মোঃ শহিদুল ইসলাম ও সুপার ভাইজার মোঃ ইকবাল হোসেনকে অবহিত করে। উল্লেখ্য, হিসাব সহকারী শহিদুল ইসলাম অফিসের রেকর্ড রুমে দীর্ঘদিন যাবত রাত্রী যাপন করে। তবে ঘটনার রাতে তিনি সাপ্তাহিক ছুটিতে বাড়ি গিয়েছিলেন। চুরির ঘটনা প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ জানতে পেরে প্রতিষ্ঠানে ছুটে আসেন। তিনি এসে দেখেন চোরদের কর্মকান্ড। বিষয়টি নিয়ে তিনি ১৫ জুলাই যশোর কোতয়ালি থানায় উক্ত প্রতিষ্ঠানে ক্ষতিসহ চুরির ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ব্যাপারে কোতয়ালি থানার এসআই অমৃতলাল তদন্তে নামলেও গত ৫ দিনে তিনি উক্ত প্রতিষ্ঠানে আসেনি। এ ব্যাপারে ম্যানেজারের দায়িত্বে নিয়োজিত ডাক্তার রেহেনেওয়াজ চোরদের হানার ব্যাপারে স্বীকার করেছেন। তিনি আরো জানান, প্রতিষ্ঠানের ৪টি ডিহিউমিডিফায়ার ( যা রুমের আদ্রতা শোষন করার যন্ত্র) বিনষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানের সুপার ভাইজার ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করে তার কাছে জানতে চাইলে তিনি বলেন,সংঘবদ্ধ চোরেরা প্রতিষ্ঠানের জেনারেটরের ব্যাটারী চুরি করতে এসেছিল। তবে নিতে পারেনি। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে থানা থেকে কোন কর্মকর্তা তদন্ত আসেনি।



