
# ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিন রিমান্ড মজ্ঞুর করেছে আদালত #
# খুনের প্রকৃত রহস্য উৎঘটনে সুষ্ঠু তদন্ত কার্যক্রম অব্যহত আছে : আইও #
স্টাফ রিপোর্টার: খুলনার আলোচিত দৌলতপুর মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাবেক যুবদল নেতা মাহবুব রহমান মোল্লার হত্যা মামলার সন্দিগ্ধ আসামী কাজী রায়হান (২৬)’কে রবিবার দুপুরে খুলনা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদত-৪’ এ হাজির করা হলে ভিডিও ফুটেজ, আলামত, গুলির পর রগ কেটে দেওয়াসহ খুনের প্রকৃত রহস্য উৎঘটনে নানা বিষয়কে সামনে রেখে সুষ্ঠু তদন্তের লক্ষ্য গ্রেপ্তারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক মো. ফরিদুজ্জামান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তালা উপশহর ও পাইকগাছা থানাধীন কপিলমুনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ ও নগর গোয়েন্দা মামলার সন্দিগ্ধ দুই আসামীকে গ্রেপ্তার করে। শুক্রবার গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় আরিফ হত্যা মামলা ও বাগেরহাটের রামপাল থানায় একটি অস্ত্র মামলা রয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক যুবদল নেতা মাহবুব রহমান মোল্লা দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পর গ্রেপ্তারকৃত আসামী রায়হান ও আসিফ পালাতক ছিল। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুনের ঘটনায় সাথে আসামীদের সম্পৃক্ততার বিষয়ে জানা যায়। অতঃপর গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তালা মহিলা কলেজের পার্শ^বর্তী একটি ভাড়া বাসা হতে আসামী রায়হানকে ও পাইকগাছা থানাধীন কপিলমনি বাজার এলাকা হতে আসামী আসিফ মোল্লাকে দৌলতপুর থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এদিকে, রবিবার (২০ জুলাই) দুপুরে এই মামলায় গ্রেপ্তার হওয়া সন্দিগ্ধ আসামী কাজী রায়হানকে খুলনা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদত-৪’ এ হাজির করা হলে ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মো. ফরিদুজ্জামান আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুনের ঘটনায় সাথে গ্রেপ্তারকৃত আসামীদের সম্পৃক্ততার বিষয়ে জানা যায়। গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে এই মামলার সন্দিগ্ধ ওই আসামীদের গ্রেপ্তার করি। রবিবার বিজ্ঞ আদালতে সন্দিগ্ধ আসামী রায়হানের ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আসামীর ২ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। তদন্তের স্বার্থে অনেক বিষয় গোপন রাখা হচ্ছে। এছাড়া ভিডিও ফুটেজ, আলামত, গুলির পর রগ কেটে দেওয়াসহ খুনের প্রকৃত রহস্য উৎঘটনে নানা বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত চলমান আছে বলেও তিনি জানান। উল্লেখ্য, সাবেক যুবদল নেতা মাহবুব রহমান মোল্লা হত্যা মামলার পর ওই ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজন সন্দিগ্ধ আসামী গ্রেপ্তার করে।


