স্থানীয় সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি(বিজেপিসি)’র নিন্দা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি : সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিল্টনকে হুমকি ও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল-১৯ এর সহযোগিতায় গঠিত সংগঠনটি মনে করে সাংবাদিকতা একটি নির্ভীক ও স্বাধীন পেশা। কমিটির নেতৃবৃন্দ বলেছেন, প্রকাশিত যেকোন সংবাদ নিয়ে করো ভিন্নমত থাকতে পারে। তার প্রতিবাদ হতে পারে। কিন্তু নিয়ম-বহির্ভূতভাবে একটি পত্রিকার সম্পাদক সম্পাদক ও প্রকাশককে হুমকি ও বিভিন্নভাবে অপপ্রচার-হয়রানি দুঃখজনক। জার্নালিস্ট প্রটেক্ট কমিটি সকল সময়ে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা মনে করি সংবাদ প্রকাশের জের ধরে এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে, এটা কাম্য নয়। তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হুমকিদাতা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন ,জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির , সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান , অভিজিৎ পাল, রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক প্রবাহের মোঃ সিয়াম, নির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু, মোঃ হাবিবুর রহমান, মেহেদী মাসুদ খান, মোঃ মামুন হাচান, এস এম মাহবুবুর রহমান প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button