স্থানীয় সংবাদ

এ বছর খুলনায় করোনায় প্রথম মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। এটিই এ বছরের খুলনায় প্রথম করোনায় মৃত্যু। রোববার দিবাগত রাত ৩ টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে রোববার বিকেলে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button