স্থানীয় সংবাদ

সুন্দরবনের গহীনে বন বিভাগের অভিযান ৮ শ কেজি চিংড়ি মাছ সহ ১ টি ট্রলার জব্দ

স্টাফ রির্পোটারঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ ভোমরখালী বন টহল ফাঁড়ির আওতাধীন এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে ৮ শ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ১ টি ডাবল ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ । এ সময় মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটুর নেতৃত্বে অভিযান চালিয়ে এই অবৈধ চিংড়ি সহ ট্রলারটি আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অসাধু জেলেরা গহিন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে জানতে চাইলে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, আটককৃত ট্রলারটি ভোমরখালী বন টহল ফাঁড়িতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ চিংড়ি মাছের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button