স্থানীয় সংবাদ

যশোর জেনারেল হাসপাতালের মধ্যে ফিজিও থেরাপি সেন্টারের নারী কর্মীকে মারপিট

যশোর ব্যুরো ঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মধ্যে ফিজিও থেরাপি সেন্টারের কর্মচারী চামেলী নামে এক কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে। তিনি শাহজালাল থেরাপি সেন্টারের কর্মচারী এবং সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের নওশের আলীর মেয়ে। এই ঘটনায় তিনজনের নামে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই থেরাপি সেন্টারের মালিক দিলারা পারভিন। অভিযুক্তরা হচ্ছে, যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের আহসানুর রহমানের ছেলে গোলাম রসুল, বাহাদুরপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে মিথিলা এবং দায়তলা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে চম্পা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার সেন্টারের কর্মী চামেলী বৃহস্পতিবার ২৪ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের ভেতরে যান। সে সময় অভিযুক্ত গোলাম রসুল তার গতিরোধ করে। হঠাৎ কওে তার ওপর আকস্মিক ভাবে হামলা করে। তাকে মারপিটে জখম করে সিঁড়ি থেকে ফেলে দেয়। অন্য অভিযুক্তরাও চামেলিকে মারপিট করে। সে সময় চামেলি জ্ঞান হারিয়ে ফেলেন এবং মারাত্মক আহত হয়। তাকে সাথে সাথে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ঘটনা শুনে তিনি সেখানে গেলে গোলাম রসুল তাকেও হুমকি দেয়। চামেলি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button