দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নাঈমের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে নাঈম শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম রেলিগেট এলাকার বাসিন্দা সেলিম রেজার বাড়ির ভাড়াটিয়া তোতা মিয়ার ছেলে। পেশায় সে একজন দিনমজুর ছিল।
জানা গেছে, শুক্রবার বিকেলে বৃষ্টির সময়ে নাঈম ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছিল। হঠাৎ করে খুলনা থেকে রাজশাহী গামী সাগরদাড়ি ট্রেনের সাথে নাঈম ইসলামের প্রথমে ধাক্কা লাগে। পরে ট্রেনের নিচে চলে গেলে তার ডান হাত এবং বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের ধাক্কায় তারা শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে তার লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে নাইমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এস আই মো. আজাদ রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।



