স্থানীয় সংবাদ

কুয়েটের ভিসি ড. মোঃ মাকসুদ হেলালী’র যোগদান

খানজাহানআলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর হিসেবে হিসাবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালী যোগদান করেছেন। তিনি ২৪ জুলাই নিয়োগ পাওয়ার একদিন পর শুক্রবার (২৫ জুলাই) অপরাহ্নে ভাইস-চ্যান্সেলর’র কক্ষে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও রেজিস্টার দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২৬ জুলাই শনিবার থেকে তিনি নিয়মিত অফিস করবেন। উল্লেখ্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)‘র যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। সে সময় ঁিতনি বুয়েটের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button