স্থানীয় সংবাদ

খুলনা জেলা পিকআপ চালক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

# সভাপতি আলতাফ হোসেন ও সা. সম্পাদক জামাল হোসেন

স্টাফ রিপোর্টার : খুলনা জেলা পিকআপ চালক কল্যাণ সমিতির (রেজি নং-১৬৩৯)’র প্রথম দ্বিবার্ষিক নির্বাচন শনিবার দৌলতপুর থানাধীন রেলগেট শশীভূষণ শিশু নিকেতন বিদ্যালয় অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে একটানা বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট কেন্দ্রের মধ্যে ভোটার ছাড়া কোন ব্যক্তি প্রবেশ করতে পারিনি। পুলিশ প্রশাসন সিটিএসবি সহ বিভিন্ন সংস্থার সদস্যগন দ্বারা নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। খুলনা জেলা পিকআপ চালক কল্যাণ সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন ও তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) পিএইচডি সেন্টার খুলনা মোঃ শফিকুল ইসলাম জানান, নির্বাচনের শুরুতে প্রার্থী নমিনেশন ১৭টি ফর্ম সংগ্রহ করে। এদের মধ্য থেকে একজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। সমঝোতার ভিত্তিতে সহ-সভাপতি পদে দুইজন প্রার্থীর একজন বসে যায়। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করে। সাতটি পদে ৩শ পঁচিশ জন ভোটার এর বিপরীতে ১৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন। পাঁচটি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্য থেকে মোঃ আলতাফ হোসেন ১৫০ভোট পেয়ে উড়োজাহাজ মার্কা নিয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী ছিলেন মোঃ চান মিয়া। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ জামাল হোসেন আনারস প্রতীকে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে বিণাপ্রতিদ্বন্দ্বিতায় খন্দকার মোতালেব হোসেন নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মামুন মোবাইল ফোন প্রতীকে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ হামিদা হাওলাদার ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন,কার্যকরী সদস্য নির্বাচিত হন কামরুজ্জামান (ভাগিনার হৃদয়) ও মোঃ মাসুম হাওলাদার (বাবু ) চূড়ান্ত বিজয়ী তালিকা ঘোষণা করা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button