পৈত্রিক জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর গল্লামারী ব্রিজের পূর্বপারে, পূর্ব-উত্তর পাশে মালিকানা জমি জবর দখল চেষ্টার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন গতকাল শনিবার বেলা বারটায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠকালে ভুক্তভোগী ব্যবসায়ী মো: রাসেল উদ্দিন শেখ বলেন, গল্লামারী ব্রিজের পূর্বপারে, পূর্ব- উত্তরপাশে আমার পিতা মো: বাহাউদ্দিন শেখ ও আমার নামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি রয়েছে। বানিয়াখামার মৌজার মধ্যে সিএস ১৩৭ খতিয়ানের এসএ ১৭১ নং খতিয়ানের ১.৪১ একর ভূমির মধ্যে এসএ ৬৫০২ দাগে ০.০৪ একর ভূমি আরএস ৭১৩০ নং খতিয়ানেরর বিআরএস ৩০০০৬ দাগে ০.০২৩৬ একর ভূমি আমাদের নামে আরএস রেকর্ড প্রস্তুত হয়েছে। উক্ত ০.০২৩৬ একর ভূমির মধ্যে হতে এলএ ২/২০১৪-১৫ নং কেসে ০.০০৫৯ একর ভূমি অধিগ্রহণ করার পর অবশিষ্ট (০.০২৩৬-০.০০৫৯)=০.০১৭৭ একর ভূমিতে আমাদের দোকান ঘর অবস্থিত। উক্ত ০.০১৭৭ একর ভূমির মধ্য হতে প্রতিপক্ষগণ ০.০০৬৭ একর জমি জবরানে বেআ্ইনি ভাবে দোকান ঘর ভেঙ্গে দখন নেয়ার পায়তারা চালাচ্ছে। একোয়াকৃত জায়গার বাহিরে আমার দুটি দোকান ঘর রয়েছে। সার্বিক বিষয় নিয়ে খুলনা সদর সিনিয়র জেলা জজ্ আদালতে মামলা চলমান আছে। অথচ সড়ক ও জনপথ বিভাগের কিছু লোক বিভিন্ন সময়ে দোকান ভাঙ্গার জন্য আমাদের হুমকি দিয়ে চলেছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।



