স্থানীয় সংবাদ

পাইকগাছায় শিক্ষকের বাড়িতে ডাকাতি : টাকা ও স্বর্ণালংকর লুট

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৫ হাজার টাকা ও কানের দুল লুট করেছে বলে জানা গেছে। শনিবার গভীর রাতে পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কান্তি ম-লের বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট ও ভাংচুর চালায় ডাকাতরা। এ সময় শিক্ষককে চোখ ও হাত বেঁধে রুমে আটকিয়ে রাখে ও তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মারপিট করে তার কানের দুল ও ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা নেয়। ঘটনাস্থল থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে। ভুক্তভোগী শিক্ষক বিজন কান্তি ম-ল বলেন, রাত আনুমানিক ২টার দিকে ৩জন মুখোশধারী ডাকাত রান্নাঘরের জানালা দিয়ে রড ঢুকিয়ে থাকার ঘরের ছিটকানি খুলে ঘরে ঢোকে। এরপর আমাদের পিস্তল, রড ও দেশি অস্ত্র দেখিয়ে জিম্মি করে। আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। আলমারি ও শোকেস ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার পর থানায় অভিযোগ করেছি। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button