মোল্লাহাটে রাস্তায় ঝরল মোটরসাইকেল চালক ও পথচারীর প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী মটরসাইকেল পথচারীকে চাপা দিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে পথচারী রাজেশ^র বদ্ধি (৬৫) ও মটরসাইকেল চালক সাইফুল ইসলাম (২৮) ঘটনাস্থলে নিহত হন। সোমবার বেলা ১টার দিকে মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকার শেয়ালবাড়ি খালের কাছে মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী রাজেশ^র বদ্ধি স্থানীয় আগা কেন্দুয়া গ্রামের বাসিন্দা। আর মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বরগুনা জেলার বামনা থানার সখিপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল মহাসড়কে চলার সময় রাজেশ্বর বদ্ধি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দিয়ে দুজনেই দুর্ঘটনায় পতিত হন এবং মারা যান। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ দুটি আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।



