ইয়াবা, গাজা, চাপাতি, চাইনিজ কুড়াল, ককটেল ও পিস্তলের গুলিসহ ৮ জন গ্রেফতার

বাগেরহাট জেলা শহরে গভীর রাতে যৌথবাহিনীর অভিযান
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলা শহরের রাহাতের মোড় এলাকার একটি ভাড়া বাসায় রবিবার রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। গোপন তথ্যের ভিত্তিতে জনৈক মোস্তাফিজুর রহমানের ভাড়াবাসা থেকে আটককৃতরা হলো সদর উপজেলার বেমরতা ছোট বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এস কে সুমন (৪৫), একই এলাকার মৃত হাসেম আলীর ছেলে শেখ মোফাচ্ছেল হোসেন (৪৪), বড় বিষ্ণুপুর গ্রামের আশ^াব আলীর মেয়ে রিক্তা আক্তার (২৬), বাগেরহাট শহরের বাসাবাটি গ্রামের হুমাউন কবির মুরাদের ছেলে হ্নদয় মল্লিক (২২), কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে জিহাদুল ইসলাম (২৯),একই উপজেলার গোপালপুর গ্রামের মোঃ শাহাজান সেখের ছেলে শাহিন শেখ ওরফে অভি (২৯), বারুইখালী গ্রামের মৃত চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা (৩২) ও পিরোজপুর জেলার নাজিরপুর রঘুনাথপুর গ্রামের মাহাবুব সেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন (২৮)। এদের নিকট থেকে ২টি চাইনিজ কুড়াল, ২টি ককটেল, ২টি চাপাতি ও ছুরি, ৩টি এক্্রপেন্ডেবল ব্যাটন, ২টি এটিএম বুথ কার্ড, ১টি জিটিভি সাংবাদিক আইডি কার্ড, ১টি কোম্পানির আইডি কার্ড, পিস্তলের ৩টি খালি কার্তুজ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা যৌথ বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আটককৃতরা সকলেই এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহামুদ -উল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রবিবার দিনগত রাত ১ টার দিকে ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে। আটককৃত থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।



