স্থানীয় সংবাদ

জামায়াতে ইসলামী মূলত বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে দেশ গঠন করতে চায় : অধ্যাপক মাহফুজুর রহমান

# দৌলতপুর বাজারে গণসংযোগকালে পথসভা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী এবং আড়ংঘাটা থানার আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান গণসংযোগ করেছেন। বুধবার (৩০ জুলাই) দৌলতপুর বাজারে গণসংযোগ করেন। গণসংযোগে অধ্যাপক মাহফুজুর রহমান বাজারের বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন চেয়ে দাড়ি পাল্লা প্রতীকে ভোট চান। এসময় তিনি স্থানীয় জনসাধারণের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মানুষের জীবনের বিভিন্ন সমস্যা, বিশেষ করে দখল-চাঁদাবাজি, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূরিকরণে কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তিনি জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আমরা একটি আদর্শিক রাজনীতি করি। জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন, নৈতিকতা, ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে দেশ গঠন। আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কার্যক্রমে জনপ্রিয়তা দেখে বিভিন্নভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার না চালিয়ে জামায়াতে ইসলামীর জনকল্যাণমুখী কার্যক্রম অনুসরণ করে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন অর্জন করতে তিনি ষড়যন্ত্রকারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি আপনাদের ভাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সুযোগ পেলে এই এলাকার উন্নয়নে আমার সবটুকু শ্রম ও মেধা নিবেদন করব। গণসংযোগে অনেক ভোটার তার কাছে এলাকার সমস্যা তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সকলের কথা শোনেন এবং সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দেন।
দৌলতপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আমীর মু. মুশাররফ আনসারী। সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীর এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, সাবেক আমীর অধ্যাপক আলফিদা হোসেন, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর সহ-সভাপতি মাহফুজুর রহমান, আইবিডাব্লিউএফ খুলনা মহানগরী সেক্রেটারি আজিজুর রহমান স্বপন, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ইউনিয়ন এর সভাপতি আব্দুল খালেক হাওলাদার, আড়ংঘাটা থানা সেক্রেটারি ফিরোজ আহম্মেদ তুহিন, দৌলতপুর থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, বিএল কলেজের সাবেক ভিপি এডভোকেট জাকিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর আশরাফ হোসেন, সাবেক ছাত্রনেতা মোল্লা কামরুল ইসলাম, হাফিজুর রহমান পিন্টু, গাজী ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী গাজী অহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ডিকলার, গোলাম সরোয়ার পলাশ। অন্যান্যদের মধ্যে দৌলতপুর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, ৩নং ওয়ার্ড সভাপতি ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, ৪নং ওয়ার্ড আমীর রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম, ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button