স্থানীয় সংবাদ

সাবেক সংসদ সদস্য মঞ্জুর ছোট ভাই বাদলের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাই মনিরুল ইসলাম বাদল (৬১) স্ট্রকজনিত কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা বৃহস্পতিবার বাদ যোহর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় নগরীর সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ বছর বয়সের একজন শিশুপুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button