রিক্সা ভাড়াকে কেন্দ্র করে রিক্সা চালককে মারধর করলো মালিক সমিতির এক নেতা

স্টাফ রিপোর্টার ঃ রিক্সা ভাড়া চাওয়াকে কেন্দ্র করে রিকসা চালক রাজু তালুকদারকে (২৮) মারধরকে আহত করেছে বাস মালিক সমিতির এক নেতা। গত ৩১ জুলাই ৯টায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আহত রাজু হাতের আঘাত খুবই গুরুতর। প্রত্যক্ষদর্শী মিজান জানান, রিক্সা চালক রাজুকে খুলনা মোটর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন আদালত চত্বরে যেতে দামধর ঠিক করেন। দাম কম বেশী চাওয়া নিয়ে রিক্সার চালকের সাথে মোকাম্মেল হোসেন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পাশের দোকান থেকে কাঠের চলা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে রিক্সা চালক রক্তাক্ত জখম হয়। পরে তাকে বাস টার্মিনালের লোকজন উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী রাজু জানান, তিনি ভাড়া ৬০ টাকা চান। এতে মোকাম্মেল সাহেব ক্ষুব্দ হয়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটায়। বর্তমানে হাসপাতালেল ১২ ওয়ার্ডে চিকিৎসাধীন। উক্ত রাজু তালুকদার বাবা সেলিম তালুকদার ও তার স্ত্রী টুনি বলেন, রিকশার মালিক জাকির হোসেন হাসপাতালে রাজুকে ভর্তি করে। নির্যাতনকারী মোকাম্মেল হোসেন চিকিৎসা বাবদ ক্ষতি পূরণ দিবেন বলে আশ্বস্ত করেছেন। সংগঠনের সভাপতিকে না পাওয়া গেলেও সাঃ সম্পাদক রবিউল ইসলাম এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।



