স্থানীয় সংবাদ

বাগেরহাট-৪ আসন বিলুপ্তির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ৪টি সংসদীয় আসন থেকে একটি আসন বাদ দিয়েছেন বর্তমান নির্বাচন। সেখান থেকে উত্তরণের লক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ) বিকেল ৩টর দিকে পৌরসভার বারইখালী ২নং ওয়ার্ডের আবদুল আজিজ মেমোরিয়াল বিদ্যালের সম্মুখ মেইন সড়কে বিক্ষোভে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল-ইসলাম, মহিউদ্দিন বাদল, ফারুক হোসেন সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও এলাকার সচেতন নাগরিক সমাজ। বক্তারা বলেন বাগেরহাটবাসী কোন ভাবেই এই সিদ্ধান্ত মেনে নিবে না যদি এই সিদ্ধান্ত বাতিল না করা হয় তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। ফ্যাসিবাদ মুক্ত সরকার গণঅভ্যুত্থানের মাসে জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে এই সিদ্ধান্ত বাতিল করে বাগেরহাট বাসীর প্রত্যাশা পূরণ করবে বলে বাগেরহাটের সচেতন নাগরিক সমাজ শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে প্রতিবাদ সভা চলাকালে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট-৪ একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন। জনগণের দীর্ঘদিনের সাংবিধানিক প্রতিনিধিত্ব হঠাৎ করে বাতিল করে দেওয়া এটি জনগণের ভোটাধিকার, উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চার ওপর আঘাত।”বক্তারা আরও বলেন, মোরেলগঞ্জ উপজেলা আয়তন ও জনসংখ্যার বিবেচনায় জেলার মধ্যে অন্যতম বৃহৎ এলাকা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button