স্থানীয় সংবাদ

খুলনায় মা-ছেলে জাল টাকার ব্যবসা : মা আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর ডিবির অভিযানে ১৭ হাজার টাকার জাল নোটসহ কহিনুর বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছেন। এ সময তার ছেলে মিজানুর রহমান পালিয়ে যায়। ৩১ জুলাই রাতে দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা এলাকায অভিযান চালিয়ে তাকে আটক করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের ওসি মো: তৈমুর ইসলাম জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ৩১ জুলাই রাতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন মহেশ্বপাশা (বৌ বাজার) কহিনুর বেগমকে ১৭ হাজার কথিত জাল টাকার নোট সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত পলাতক ব্যক্তি সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে পলাতক ব্যক্তির নাম মিজানুর রহমান, সম্পর্কে তার ছেলে এবং উক্ত জাল টাকা তার ছেলে এনে দিলে তারা পরষ্পর যোগসাজশে বিক্রয় করিয়া থাকে। ধৃত আসামীর ছেলে মিজানুর রহমানকে পলাতক আসামী হিসেবে মামলা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টস্ এর ২৫-অ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button