স্থানীয় সংবাদ

রূপসায় দলীয় ফর্ম বিতরণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের আহত-৫

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় বিএনপি’র দলীয় ফর্ম বিতরন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন হতাহতের খবর পাওয়া গেছে। গত (শনিবার) ২ আগস্ট সন্ধ্যায় উপজেলার আইচগাতীর যুগীহাটি কবিরের মোড়ে এই সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রের ভাষ্য, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের কবিরের মোড়ে বিএনপি’র অফিসের মধ্যে ওয়াার্ড কমিটির ফর্ম বিতরণ করাকে কেন্দ্র করে বিএনপি’র আজিজুল গ্রুপ ও মাসুদ গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে উভয় পক্ষের তোয়েব, মাসুদ, অয়ন, শামসুর ও ধলামিয়াা আহত হন। আহতদের মধ্যে তোয়েবকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, ফর্ম তোলাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় কয়েকজন আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে।তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button