স্থানীয় সংবাদ
বৈকালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: খালিশপুর থানা পুলিশ ২ আগস্ট বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-২৯০/২০(সাজাপ্রাপ্ত), খালিশপুর-৩৫(০৭)২০ মূলে ৮ মাস সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী শাহারুলকে (২১) গ্রেফতার করেছে। তিনি-বৈকালী জিপিও এর দক্ষিণ পাশের বাসিন্দা সাইদুল হকের ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



