দিঘলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান : বাড়তি নিরাপত্তা জোরদার

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ঃ খুলনার দিঘলিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়েছে।
গতকাল সোমবার (৪ আগস্ট) বিকালে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ও নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্ট সদস্যরা একসঙ্গে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয় এবং সন্দেহভাজনদের তল্লাশি চালানো হয়।
স্থানীয়দের লোকদের অভিমত, সম্প্রতি এলাকায় চুরি, মাদক এবং সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চাঁদবাজী, দখলদারিত্ব ও গুপ্ত হামলা ওহত্যার আশংকা কম নয়। সেই প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা রক্ষায় এই সাধারণ মানুষের মাঝে আস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় আমরা নিয়মিত এমন অভিযান চালিয়ে যাব। শান্তিপূর্ণ দিঘলিয়া গড়াই আমাদের মূল লক্ষ্য।”
অভিযানে পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়েছে।



