স্থানীয় সংবাদ
বীর মুক্তিযোদ্ধা কে এম মজিবুর রহমান কাগজী আর নেই

# রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার #
স্টাফ রিপোর্টার ঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম মজিবুর রহমান কাগজী আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি টিবি ক্রসরোড এলাকার বাসিন্দা মৃত দাউদ আলী কাগজীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান শেষে গতকাল খুলনা আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টুটপাড়া কেন্দ্রীয় কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুম মৃত্যুকালিন সময়ে তার একমাত্র কন্যা জেসমিন নাহার জুই ও তার জামাতা মোঃ একরামুল ইসলাম এবং একমাত্র নাতনি ইসরাত জাহান রিফাহ্ সহ বহু গুণগ্রাহী রেখে যান।



