স্থানীয় সংবাদ

দেশের সাধারণ মানুষ যথাসময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়

# জিয়া মঞ্চ’র কর্মীসভায় এড. শফিকুল আলম মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। এজন্য দেশের মানুষ যথাসময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন আমলে সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছিলো। ফলে আমজনতা ফেসিবাদদের আর দেখতে চায় না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন তিনি। গতকাল শুক্রবার বিকেল ৪টায় মহানগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং খুলনা মহানগর ও জেলা জিয়া মঞ্চ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল্লাহ (শফিক)’র সভাপতিত্বে ও জিয়া মঞ্চ নগর শাখার আহ্বায়ক মীর মোঃ আলী এহসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার মাহমুদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রহিম রানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ শামীম হাওলাদার, সংগঠনের নগর শাখার সদস্য সচিব কামরুল ইসলাম ভূট্ট, জেলা শাখার আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আলী, নগর শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ ফারুক হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button