স্থানীয় সংবাদ

১৩ সেপ্টেম্বর কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন

# ইউনিয়নের সাধারণ সভায় একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত #

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে ইউনিয়নের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের তারিখ নির্ধারণ হয়। একই সাথে কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহাকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি সোবহান আলী। প্রধান অতিথি ছিলেন কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্ঝল কুমার সাহা। বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি আঃ হক, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম মৃধা, প্রচার সম্পাদক ইউসুফ হাওলাদার, মহিলা সম্পাদিকা মমতাজ বেগম, দপ্তর সম্পাদক জাকির শেখ, হাফিজুল ইসলাম, মনির হোসেন মৃধা, আফজাল হোসেন খোকন, মোঃ আশরাফুল ইসলাম, কামাল হোসেন, ইসমাইল, মোস্তফা কাজী, সালেহ হোসেন লিটন, শাহজাহান প্রমূখ। সভায় ১৯৩ জন মাস্টাররোল শ্রমিককে গ্রেডভুক্তকরণ ও বহিরাগত শ্রমিকদের বেতন ১৭ হাজার টাকা করার আশ্বাস দেয়া হয়। সভায় জেডিএল-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সোবহান আলী সভাপতি ও দুলাল হোসেন রাজা সাঃ সম্পাদক নির্বাচিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button