দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) রাতে বিএনপি দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সার্বিক বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক মো: গোলাম সামদানির সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন সরদার (রতন)’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সি: যুগ্ম আহ্বায়ক শেখ ওহিদজ্জামান রনি, যুগ্ম আহ্বায়ক মুশফিকুল আনাম মিশু, এস এম আহাদ, শেখ রফিকুল ইসলাম, নাহিদ হাসান, বিপ্লব কুমার দে, মো: তুহিন শেখ, মো: নয়ন শেখ,মো: আনিসুর রহমান, সাইফুল আলম,মোহাম্মদ মারুফ বিল্লাহ, সদস্য মো: রাসেল সরকার,আরমান,আশরাফুল ইসলাম, মো: সোহেল আহমেদ, মো: সুমন মল্লিক,মো: শেখ রুবেল, শেখ মাহাবুব ইসলাম, মোহাম্মদ লিটন, মো: নজরুল ইসলাম, শেখ নুরুজ্জামান, মো: সুমন খান, মো: ইফতিয়ার রহমান, মো: ফারুক হোসেন, জামিল হোসেন,মো: মনির হোসেন, মো: এরফান ও সাজ্জাদ হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও নির্দেশনা বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠাতব্য সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটির সদস্য জামিল হোসেনকে দপ্তর সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।



