স্থানীয় সংবাদ

রুজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়াকার্স ইউনিয়নের মিলাদ

# খালেদা জিয়ার জন্ম বার্ষিকীতে #

খবর বিজ্ঞপ্তি ঃ বি.এন.পি চেয়ারপার্সন ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিক উপলক্ষে খালিশপুর রেজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়াকার্স ইউনিয়নের ৬ ও ৭ নং ঘাটের উদ্যেগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুμবার বাদ মাগরিব খালিশপুর থানা বি.এন.পি কার্যালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজভেল্ট জেটি হ্যান্ডলিং ওয়াকার্স ইউনিয়ন ৬ ও ৭নং ঘাট এর সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন হাওলাদার (খোকা)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাস ও খালিশপুর থানা, বি.এন.পি সাংগঠনিক সম্পাদক বিপ্লববুর রহমান কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন খালিশপুর আঞ্চলিক শ্রমিকদল আহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ। বক্তৃতা করেন, ১২ নং ওয়ার্ড বি.এন.পি সভাপতি মোঃ জাহদিুর রহমান ও সাধারণ সম্পাদক খোদ বক্স কোরাইশী কালু, ১৩নং ওয়ার্ড, বি.এন.পি সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ১৪ নং ওয়ার্ড, বি.এন.পি সভাপতি মোঃ হায়দার আলী তরফদার, ১২ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মেঃ আরিফুর ইসলাম, খুলনা মহানগর জাসাস সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নূরুজামান নিশাত, খালিশপুর থানা, বি.এন.পি সদস্য মোঃ মুজিবর, খালিশপুর থানা, বি.এন.পি সদস্য মোঃ আলতাফ, যুবদল নেতা মোঃ মঈনউদ্দীন খান নয়ন, মোঃ সুমন, মোঃ ইসমাইল হোসেন বাদল হ্যান্ডলিং নেতা- মোঃ আলমগীর মোঃ হেলাল মোঃ আয়নাল, শ্রমিকদল নেতা- মোঃ আবুল কালাম, মোঃ সোহেল মীর, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ কামাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, সঞ্চলনায় ছিলেন ১২নং ওয়ার্ড সদস্য সচিব মোঃ জুয়েল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button