স্থানীয় সংবাদ

অবশেষে বাগেরহাট পৌর সভার বিতর্কিত সহকারী প্রকৌশলী রিজভীকে অন্যত্র বদলি

বাগেরহাট প্রতিনিধি ঃ দীর্ঘ বছর ধরে মহা-দুর্নীতিগ্রস্থ বাগেরহাট পৌরসভার আলোচিত সহকারী প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভীকে অবশেষে ঝালকাঠি পৌর সভায় বদলি করা হয়েছে। একই আদেশে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলমকে বাগেরহাট পৌরসভায় বদলি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত গত বুধবারের একটি স্মারকে এই আদেশ দেয়া হয়। আগামী ২০ আগস্টের মধ্যে ওই দুই কর্মকর্তাকে বদলি হওয়া কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। অনিয়ম -দূর্নীতিতে আলোচিত রেজাউল হক রিজভীকে কোন শাস্তি না দিয়ে শুধু অন্যত্র বদলী করায় বাগেরহাট পৌরবাসী বেশী খুশি হতে পারে নাই বলে জনশ্রুতি উঠেছে। অভিযোগ বিষয়ে আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী মেয়র খান হাবিবুর রহমানের ক্ষমতার প্রভাবে টি এম রেজাউল হক রিজভীর বিরুদ্ধে পৌরবাসীর সুপেয় পানির সমস্যার সমাধান না করা, পৌরসভার রাস্তাঘাটসহ নানা উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ ছিল। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুঁসে উঠে মানববন্ধন, ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির নেতা মাহবুবুল আলম কাজল বলেন, বাগেরহাট পৌরসভা প্রথম শ্রেণির একটি পৌরসভা। পৌরবাসী পৌরকর দিয়েও গত ১৫ বছরের বেশি সময় ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। সুপেয় পানির তীব্র সংকট রয়েছে, রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বিগতদিনে কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন। বিগত সময়ে সাধারন নাগরিকরা প্রতিবাদ করতে পর্যন্ত পারে নাই। এখন তাদের বিরুদ্ধে মানুষ সম্মিলিতভাবে আন্দোলনে নেমেছে। সম্প্রতি কিছু উন্নয়ন কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত একজন প্রকৌশলীকে বদলি করায় আমরা খুশি হয়েছি। প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী সংবাদ কর্মীদের বলেন, ২০১২ সালের ডিসেম্বর মাসে পৌরসভায় যোগদান করি। সেই থেকে এই পৌরসভায় কর্মরত ছিলাম। আমি নিয়ম মেনে পৌরসভায় কাজ করেছি। পৌরসভার কোন অনিয়মের সাথে জড়িত নন দাবি করে তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ আমাকে ঝালকাঠিতে বদলি করেছে। আমি শিগগির নতুন কর্মস্থলে যোগদান করব। বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান বলেন, সহকারী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভীকে ঝালকাঠি পৌরসভায় এবং ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলমকে বাগেরহাট পৌরসভায় বদলি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে ওই দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা যোগদান না করলে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button