স্থানীয় সংবাদ

শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা প্রদান

এস কে সিরাজ, শ্যামনগর ঃ শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ট্রলারসহ গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাফুজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহফুজকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ বিষয়ে বুড়িগেয়ালিনী, নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করাকালে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিসহ বালু উত্তোলন করা ট্রলার জব্দ করা হয়েছে।এদিকে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন বলেন,কোন বালুখোরকে ছাড় নেই, পরিবেশ ধংস্ব করে কাউকে বালি উত্তোলন করতে দেয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button