স্থানীয় সংবাদ

নড়াইলে নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা সন্ধ্যার পর নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে বড়দিয়া নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস.আই তপন নন্দী বলেন, ধারণা করা হচ্ছে, নারীর মৃত্যু হয়েছে ২-৩ দিন আগে। তার গলায় একটি কালো দাগ রয়েছে। মৃতের ময়নাতদন্ত নড়াইল জেলা হাসপাতাল সম্পন্ন হবার পর রবিবার (১৭ আগস্ট) লাশের পারিবারিক পরিচয় না জানায় দাফনের জন্য নড়াইল আঞ্জমান মফিদুলে দেওয়া হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল নারীর পরিচয় শনাক্তে নমুনা সংগ্রহ করলেও লাশ পচে যাওয়ায় তা সম্ভব হয়নি বলে জানান। #

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button