স্থানীয় সংবাদ

দৌলতপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুরস্হ কেডিএ কল্পতরু বাউন্ডারি রোড এলাকায় রবিবার (১৭ আগস্ট) দুপুরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মল্লিক গালিব (২৩) নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্র ওই এলাকার অবসরপ্রাপ্ত চাকুরীজীবী নুর-এ আলম সিদ্দিকীর পুত্র। পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে, আলামত জব্দ, প্রাথমিক সুরাতহাল সম্পন্ন করে লাশ ময়নতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ সংক্রান্তে দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী। সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে নিহত কলেজ ছাত্র গালিবকে তার শয়ণ কক্ষের দরজা বন্ধ দেখে স্বজনেরা ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে সাড়া শব্দ না পাওয়াই তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নিহত গালিবকে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত পদক্ষেপ শেষে নিহতের লাশ খুমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। ঘটনাস্থলে থাকা দৌলতপুর থানার এসআই সুফল দাস জানান, ফোনযোগে এক কলেজ ছাত্র আত্মহত্যার খবর পায়। ঘটনাস্থলে যায়, তদন্তের কার্যক্রম শুরু করি, আলামত জব্দ ও প্রাথমিক সুরাতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করি। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা শুনে ঘটনাস্থলে যায়,পরিবারের সাথে কথা বলি। লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button