স্থানীয় সংবাদ
খালিশপুরে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট রাতে খালিশপুর রাজধানীর মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে খালিশপুর থানার এফআইআর নং-১১/১৮২, তারিখ-১০ আগস্ট ২০২০ মূলে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৪৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি সাইফুল আলী মোল্লাকে (৪০) গ্রেফতার করে। তিনি উত্তর কাশিপুরের বাসিন্দা খোরশেদ আলী মোল্লার ছেলে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।



