বাগেরহাটে রাতে রাস্তায় জয়বাংলা শ্লোগান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাসহ ৩ জন আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে রাতে রিকসাভ্যান যোগে রাস্তায় গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্লোগান দিয়ে আটক হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাসহ ৩ মাদক সেবী। আটককৃতরা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খুলনা বিভাগীয় আহত সেল সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (২৭)। সে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের মো: হেমায়েত উদ্দিন শেখের ছেলে। আটক অপর ২ জন হলো একই উপজেলার ছোট আন্দারমানিক গ্রামের মোঃ নরুল সেখের ছেলে মোঃ নাহিদ শেখ (২১) ও সম্মানকাঠি গ্রামের আনোয়ার শেখের ছেলে মোঃ নয়ন শেখ (২০)। রবিবার রাত ১০ টার দিকে আটককৃতরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কে বলেছে মুজিব নাই মজিব সারা বাংলায় বলে সেøাগান দিতে দিতে বাগেরহাট জেলা সদর থেকে থেকে একটি রিকসা ভ্যানে করে কচুয়া উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় বেমরতা ইউনিয়নের বৈটপুর বাজারে বিএনপির অফিসে অবস্থানরত নেতাকর্মীরা ওই শ্লোগান শোনার সাথে সাথে মোটর সাইকেলে ধাওয়া দিয়ে তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে এবং বাগেরহাট সদর মডেল থানা পুলিশ হেফাজতে দেয়। পুলিশ জানায়, গনধোলাইয়ের শিকার রাকিবুল ইসলাম রাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও আহত সেল সম্পাদক। ঘটনাকারে সে মাদক সেবন অবস্থায় ছিল। মোঃ রাকিবুল ইসলাম বলেন ভ্যান চালকের কথায় তিনি উক্ত সেøাগান দিয়েছে। অথচ ঘটনাস্থলে ভ্যান চালক ছিল না। রাকিবুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে। পুলিশ তাকে ডেকে একাধিকবার সতর্ক করেছেন। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বাগেরহাট সদর মডেল থানায় মুচলেকার বিনিময়ে আটক রাকিবুলসহ ৩ জন কে ছেড়ে দেয়া হয়।



