বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কার্যকরী পরিষদের জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি খুলনা জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ আগস্ট মঙ্গলবার বিকাল চারটায় বিসিডিএস খুলনা জেলা শাখার নিজস্ব কার্যলয়ে কার্যকরী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস খুলনা জেলা শাখার আহবায়ক জনাব, খান মাহাতাব আহমেদ। সভায় গেল ১৬ আগস্ট বিসিডিএস ভবনে দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় খুলনার সকল কেমিস্টদের কার্যকরী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।পাশাপাশি সমিতির বিভিন্ন সাংগঠনিক বিষয়াদিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।যার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোম্পানী কর্তৃক পরিবর্তন বিষয়টি গুরুত্ব সহ কারে আলোচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের যুগ্ম-আহ্বায়ক খান সাইফুল ইসলাম, সহ মোঃ নুরুল হক বাহার, সদস্য মোঃ আব্দুল লতিফ শেখ, মোঃ আনিছুর রহমান লিটু, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মোঃ নুরুজ্জমান, আব্দুল মান্নান মোড়ল, মোঃ আবিদুজ্জামান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ তৌফিক হোসেন। উক্ত সভায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিডিএস খুলনা জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক জনাব খান সাইফুল ইসলাম।



