স্থানীয় সংবাদ

খুলনাতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল তিনটার সময় খুলনা কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে এবং ৭১,৯০,২৪ এর জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে।
উক্ত র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি- এস এম শফিকুল আলম মনা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, খুলনা মহানগর কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি। আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ৫টি থানার নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নেতৃত্বে খুলনা মহানগর আওতাধীন ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে উক্ত সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল এর মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন -বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। দলের সংকট-সংগ্রামের দিনগুলোতে স্বেচ্ছাসেবক দল সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুণরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষা,দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিতে, সাম্য এবং মানবিক বাংলাদেশ গঠনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বেগবান করতে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button