স্থানীয় সংবাদ

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার হাসপাতাল মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ফিরে শেষ হয়। এরপর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফকির নোবেল রায়হান হৃদয়। সভাপতিত্ব করেন উপজেলা সেচছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য এস,এম,সাইফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান লাল্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল মাহমুদ পরশ, যুগ্ম আহবায়ক জাফর শেখ, কামাল শিকদার, কেফায়েত হোসেন প্রমুখ। সভা শেষে মোল্লাহাট সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button