স্থানীয় সংবাদ

তালায় চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

তালা প্রতিনিধি ঃ ৫ লক্ষ টাকা চাঁদার দাবীতে তালার মাগুরাডাঙ্গা গ্রামে সেলিম খাঁ নামের এক ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকালে দূর্বৃত্তরা সেলিম খাঁকে মারপিট করা সহ টাকা ছিনিয়ে নেবার অভিযোগে তালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগী সেলিম খাঁ’র ছেলে মো. হাবিবুর রহমান খাঁ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার মাগুরা ডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান খাঁ জানান, তার পিতা মো. সেলিম খাঁ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বিগত কিছুদিন ধরে চাঁদকাটি গ্রামের ইউছুপ নিকারী ও সাইফুল নিকারী আমার পিতার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে নানান হুমকি দিয়ে আসছিল। কিন্তু চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমার পিতার উপর নজরদারী করতে থাকে। গত ১৫ আগষ্ট দুপুরে আমার পিতা সেলিম খাঁ ব্যবসায়ীক কাজে নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারে আসার সময় সাইফুল ও ইউছুপ তার সঙ্গী ওই একই গ্রামের সিরাজ নিকারী, শরিফুল নিকারী এবং ময়নুল নিকারী সহ ১৫/২০জন দূর্বৃত্তরা তার গতী রোধ করে হামলা চালায়। হামলাকালে আমার পিতাকে ব্যপক মারপিট করা সহ অস্ত্রের মুখে কাছে টাকা ছিনিয়ে নেয়। এসময় আমার মা শাহানারা বেগম এগিয়ে এসে পিতাকে উদ্ধারের চেষ্টা করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে দূর্বৃতরা। এঘটনায় আহত পিতা ও মাতাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় দূর্বৃত্তদের বিরুদ্ধে তালা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button