জাতীয় সংবাদ

বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার গোলাম মোস্তফা (৫০) গাংনী পৌরসভার ৫নং ওয়ার্ড চৌগাছা গ্রামের (ভিটাপাড়া এলাকা) মৃত আজিজুল হকের ছেলে। তিনি গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি আভিযানিক দল ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গোলাম মোস্তফার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল ৯টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button