জাতীয় সংবাদ

ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ জন

প্রবাহ রিপোর্ট : জুলাই আন্দোলনকে কেন্দ্র করে পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী ও ৪ সংসদ সদস্যসহ ২৪ জনের ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত। গতকাল সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত কারাগারে থাকা আসামিদের ভার্চুয়ালি হাজিরা নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান। ভার্চুয়ালি হাজিরা দেওয়া আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিসি তানভীর সালেহীন ইমন, সাবেক ডিসি মশিউর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা, সাবেক এসি তানজিল আহমেদ, সাবেক এসআই শাহাদাত আলী ও সাবেক ওসি আবুল হাসান। রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, আদাবর, নিউমার্কেট, বাড্ডা, উত্তরা পশ্চিম ও কাফরুল থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। আদালত সুত্রে জানা গেছে, আসামিদের আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। এছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচ- ক্ষোভ থাকায় আদালত প্রাঙ্গণে এসে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে আসামিদের কারাগারে রেখেই জুম প্লাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button