জাতীয় সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ

প্রবাহ রিপোর্ট : বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রিভিউ আবেদন করা হবে কিনা, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়ের সেমিনার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আবদুল জব্বার ভূঁইয়া বলেন, আমরা এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলাম। সেটি খারিজ করে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের আপিল বিভাগের যে রায় দিয়েছেন, সেই রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে আমরা সিদ্ধান্ত নেব, রিভিউতে (রায় পুনর্বিবেচনা) যাব কিনা। রিভিউ যদি করার মতো থাকে, তাহলে রাষ্ট্র রিভিউতে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, মো. আক্তারুজ্জামান, মো. জহিরুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার, সহকারী অ্যাটর্নি জেনারেল এসএম সায়েম ভূইয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button