জাতীয় সংবাদ

গঠিত হচ্ছে ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক দল

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে শিক্ষকদের নিয়ে একটি পর্যবেক্ষক প্যানেল গঠন করা হচ্ছে। ডাকসু নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতেই এমন স্বতন্ত্র প্যানেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ভোটারদের আগ্রহী করতে প্রথমবারের মতো আমাদের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের চেয়ারম্যানদের চিঠি দিয়েছি। ডাকসু নির্বাচনে যাতে ছাত্র-ছাত্রীরা আগ্রহী হয়, সেই লক্ষ্যে তারা কাজ করবেন। কারণ, এবার অধিকাংশই নতুন ভোটার। তাদের ভোটদানে উৎসাহ দিতে আমরা কাজ করছি। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী, রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা, সহযোগী অধ্যাপক শারমীন কবীর উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button