জাতীয় সংবাদ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

প্রবাহ রিপোর্ট : ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ১১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বাকিদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। গত রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১১ সেপ্টেম্বর ১৬২ জন ও ১৪ সেপ্টেম্বর ২৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময়সূচি: ১১ সেপ্টেম্বর, সকাল ১০টা। প্রার্থীদের প্রতি নির্দেশনাÑ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিকের আগে কমিশনের নির্ধারিত সময়ে অনলাইনে ঞবষবঃধষশ ইউ খঃফ. এর ডবন অফফৎবংং: যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত ইচঝঈ ঋড়ৎস-৩ অনলাইনে বাংলায় পূরণ করে জমা দিতে হবে। এ বিষয়ে কমিশনের প্রেস বিজ্ঞপ্তি এবং ইচঝঈ ঋড়ৎস-১ এ বর্ণিত প্রার্থীর মোবাইল নম্বরে ঞবষবঃধষশ থেকে এসএমএসের মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণ করা ওই ইচঝঈ ঋড়ৎস-৩ এর দুটি কপি আবশ্যিকভাবে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে জমা দিতে হবে। কোনো প্রার্থীর নামে কমিশন হতে ডাকযোগে মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক স্বাক্ষরিত ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষাসূচি ঘোষণার পর ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থী ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২৩ সালের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। পরীক্ষায় পাস করে ১২ হাজার ৭৮৯ জন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ছয় হাজার ৫৫৮ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button