জাতীয় সংবাদ

এক বছরে নৌ মন্ত্রণালয়ের সাশ্রয় ২ হাজার ৪৮০ কোটি টাকা : উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : গত এক বছরে যাচাই-বাছাইয়ের ফলে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে ২,৪৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গতকাল সোমবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আলাদা আলাদা কমিটির মাধ্যমে প্রকল্পগুলো যাচাই-বাছাই করে যৌক্তিকতা নিরূপণপূর্বক অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত এক বছরে মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১৪ কোটি টাকা, বিআইডব্লিউটিএ’র (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) মিঠামইন প্রকল্প থেকে ২৭০ কোটি টাকা, বিআইডব্লিউটিএ’র ৩৫ ড্রেজার কেনা প্রকল্প থেকে ১,৩০০ কোটি টাকা, মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে ১৩৩ কোটি টাকা এবং পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল ড্রেজিং প্রকল্প থেকে ৫৬৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button